হোম > সারা দেশ > চট্টগ্রাম

বঙ্গোপসাগরে তিনদিন ধরে নিখোঁজ ৮ জেলে

চট্টগ্রাম ব্যুরো

বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার ট্রলার ডুবে আট জেলে তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে মাছ ধরার একটি ট্রলার সাগরে যায়। এসময় গভীর সমুদ্রে অন্য একটি নৌযানের ধাক্কায় সেটি ডুবে যায়। ঐ ট্রলারটিতে ১৯ জন জেলে ছিলেন। তবে শুক্রবার ১১ জন জেলে অন্য একটি ট্রলারের সহযোগিতায় উদ্ধার হতে সক্ষম হয়। কিন্তু ১১ জন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। জেলেদের উদ্ধার করতে শুক্রবার সকাল থেকে সাগরে তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড।

পতেঙ্গার স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ জেলেদের সবাই নোয়াখালী জেলার বাসিন্দা। তাদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, আবুল বাশার, জামাল উদ্দিন, মো. ফারুক ও মো. ইদ্রিস।

সিএমপির পতেঙ্গা থানার ওসি কাজী মো. সুলতান আহসান উদ্দীন জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর দেড়টায় ১৯ জেলেকে বহনকারী ট্রলার আরেকটি ট্রলারের ধাক্কায় সাগরে ডুবে যায়। তবে ১১ জন উদ্ধার হলেও ৮ জন নিখোঁজ রয়েছেন।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম