হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজস্থলীতে পাহাড়ি ঢলে ৩২০ হেক্টর কৃষি জমির ব্যাপক ক্ষতি

উপজেলা প্রতিনিধি, রাজস্থলী (রাঙামাটি)

রাঙামাটির রাজস্থলীতে টানা বর্ষণ ও আকষ্মিক পাহাড়ি ঢলের কারণে প্রায় ৪৩২ হেক্টর কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও জুম চাষিরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিন্টু মিয়া জানান, রাজস্থলীতে টানা বর্ষণ ও শুক্রবার দিবাগত রাতের আকষ্মিক পাহাড়ি ঢলের কারণে প্রায় ৪৩২ হেক্টর জমি পানিতে তলিয়ে যায়। ফলে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এই উপজেলার কৃষকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান জানান, টানা বর্ষনের ফলে সৃষ্ট দুর্যোগে রাজস্থলীতে কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা মাঠ পর্যায় থেকে এর আসল চিত্র তুলে আনার চেষ্টা করছি। উপজেলার তিনটি ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের আমরা তালিকা তৈরি করছি। আশা করি কয়েকদিনদের মধ্যে ক্ষয়ক্ষতির আসল চিত্র উঠে আসবে।

জেডএম

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না