হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে ২ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সম্ভাবনা

নুরুল আলম, মিরসরাই (চট্টগ্রাম)

মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে ২ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সম্ভাবনা। ছবি: সংগৃহীত

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড। ১০ একর জমির ওপর এমইপি শিল্প কারখানা স্থাপন করা হবে বলে জানা গেছে। গত রোববার দুপুরে অর্থনৈতিক অঞ্চলে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) ও অতিরিক্ত সচিব সালেহ আহমদ একথা জানান। বেজা কর্মকর্তা আবদুল কাদেরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার জাহাঙ্গীর আলম চাকলাদার ও চেয়ারম্যান শফিউল আহমেদ চাকলাদার।

জানা গেছে, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এমইপি গ্রুপ দীর্ঘদিন ধরে বাংলাদেশের বৈদ্যুতিক ও ইলেক্ট্রনিক শিল্পের ব্যবসা পরিচালনা করে আসছে। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১০ একর জমিতে প্রতিষ্ঠিতব্য এই শিল্প কারখানায় বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, ফ্যান, এলইডি লাইট, সার্কিট ব্রেকার এবং অন্যান্য বৈদ্যুতিক ও ইলেক্ট্রনিক পণ্য উৎপাদিত হবে। প্রকল্পটিতে প্রায় ২০০ কোটি টাকা দেশীয় বিনিয়োগ করা হবে এবং পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আগামী ১ বছরের মধ্যে একটি ইউনিট চালু হবে বলে জানা গেছে।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, আজকের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এমইপি গ্রুপের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমরা একটি বিশ্বমানের প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রকল্প দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে তৈরি বৈদ্যুতিক পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরো সুদৃঢ় করবে এবং নতুন বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা পালন করবে।

প্রধান অতিথির বক্তব্যে সালেহ আহমদ বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এমইপি গ্রুপ এই বিনিয়োগ দেশের শিল্পায়নকে আরো গতিশীল করবে। প্রযুক্তিনির্ভর উৎপাদন, আমদানি বিকল্পশিল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে এই প্রকল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং বিনিয়োগকারীদের দ্রুত শিল্প স্থাপনে সর্বাত্মক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার