হোম > সারা দেশ > চট্টগ্রাম

আখাউড়ায় বিয়ের আট দিন পর স্বামীকে বালিশচাপায় হত্যা

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

নিহত স্বামী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের আট দিনের মাথায় স্বামীকে হত্যা করেছে স্ত্রী।

শুক্রবার গভীর রাতে পৌর এলাকার মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী হত্যার কথা স্বীকার করেছেন।

নিহতের নাম মো. হাসান মিয়া (২৮)। তার বাড়ি কুমিল্লায়। তিনি আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। আটক নারী জান্নাত আক্তার (২৩) আখাউড়া পৌরসভার শান্তিনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ আজ ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন আটক জান্নাত আক্তারের বরাত দিয়ে জানান, ৯ মে তাদের বিয়ে হয়। আরেকটি ছেলের সঙ্গে এই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে পর স্বামীর বেশি মেলামেশা মেয়েটি মেনে নিতে পারছিলেন না। শুক্রবার রাতেও তিনি আপত্তি জানালে স্বামী তা মেনে নেননি। এতে ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে কৌশলে স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ান। পরে বালিশচাপা দিয়ে হত্যা করেন তাকে।

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো উদয় বিতর্ক প্রতিযোগিতা