হোম > সারা দেশ > চট্টগ্রাম

সৌদিতে সড়ক দুর্ঘটনার শিকার বিএনপির সাবেক এমপি কাজল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল সৌদি আরবে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। পরিবারের সদস্যদের নিয়ে মদিনাগামী হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (৬ আগস্ট) সৌদি আরবের সময় সন্ধ্যা ৭টার দিকে ইয়ামবু থেকে মদিনায় ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার।

দুর্ঘটনায় লুৎফুর রহমান কাজল অক্ষত থাকলেও তার স্ত্রী শিরিন রহমান, ছোট ছেলে প্রকৌশলী সাইফ রহমান ধ্রুব এবং শ্যালক সুমন আহত হন। তাদের সঙ্গে থাকা সৌদি প্রবাসী আলমগীর ও তার পরিবারের সদস্যরাও আঘাত পেয়েছেন। আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লুৎফুর রহমান কাজল তার ফেসবুক পোস্টে এই দুর্ঘটনার কথা নিশ্চিত করে মহান আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেছেন। তিনি গত ৪ আগস্ট ১৩ সদস্যের একটি দল নিয়ে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম