হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা এলাকায় এক ইটভাটা মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. শফিউল আলম। এতে বিবাদী করা হয়েছে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী এবং তার সহযোগী আলাউদ্দিন ও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী মো. ওসমান গনি জানান, আদালতে মামলাটি আমলে নিয়ে ভূজপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ১১ ফেব্রুয়ারি সকালে বিবাদীরা ভুক্তভোগীর এন এস ব্রিকফিল্ডে এসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চার দিনের সময় দিয়ে চলে যান। পরবর্তীতে ১৫ ফেব্রুয়ারি বিকেলে তারা পুনরায় ব্রিকফিল্ডে এসে একই পরিমাণ চাঁদা দাবি করে। এসময় তারা ভুক্তভোগী শফিউলকে শার্টের কলার ধরে টানাহেঁচড়া ও মারধর করেন। এদিন চাঁদা না পেয়ে তারা প্রতিষ্ঠানের ইঞ্জিন ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে মামলায় দাবি করা হয়েছে।

কুমিল্লায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ৩

ছাত্রলীগ-যুবলীগ ঠেকাতে এবার ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রাসায়নিক বর্জ্য শোধন ছাড়া প্রাকৃতিক খালে ফেলা যাবে না: এমপি মনিরুল

বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ

টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন ও কনসার্ট

কসবায় বন্ধুর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

চৌদ্দগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

মালয়েশিয়া পাচারের সময় ৫০ জন উদ্ধার, ৯ দালাল আটক

ব্রাহ্মণবাড়িয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন