হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে অস্ত্র ঠেকিয়ে দুই কৃষকসহ ৩ জনকে অপহরণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় অস্ত্র দেখিয়ে দুই কৃষকসহ তিনজনকে অপহরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টেকনাফের বাহারছড়া চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃতরা পাহাড়ের পাশে নিজেদের কৃষি জমিতে কাজ করার সময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

অপহৃতরা হলেন বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহর ছেলে মো. আলী (৩২), একই এলাকার কালো সওদাগরের ছেলে ভুট্টো (৪৫) এবং আনোয়ার হোসেনের ছেলে হন্যায়া (১৪)। অপহৃতদের মধ্যে দুজন কৃষক এবং একজন রাখাল।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। অপহরণকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যায়।

কক্সবাজার জেলা পুলিশ এবং ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত সাড়ে ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৬৩ জনকে অপহরণ করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন।

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ