হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে পুলিশের পিস্তল চুরির সন্দেহভাজন ২ জনের সন্ধানে পুরস্কার ঘোষণা

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

সিসি টিভি ফুটেজে প্রাপ্ত ২ জনের ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের এস আই রাকিব উদ্দীনের ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দু’টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়েছে । ওই ঘটনায় চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার ও ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়েছ।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, গত ৫ মে ফরিদগঞ্জ থানা ভবনের পাশে একটি ভবনের চতুর্থ তলায় থানার এসআই মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার ফ্লাটের তালা ভেঙ্গে একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এসআই মো. রাকিব উদ্দিনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পরবর্তীতে থানার আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাত দু’যুবকের ছবি শনাক্ত করা হয়েছে। ঘটনার পর ৫ দিনের ব্যাপক বিশ্লেষণ ও তদন্তে ছবি শনাক্তকারী ওই দু’যুবকই চুরি করেছে বলে পুলিশের ধারণা।

পুলিশ ব্যাপক তল্লাশি ও অভিযান চালিয়ে তাদের ধরতে না পেরে বাধ্য হয়ে ওই দুই ব্যক্তিকে সন্ধান দিতে পারলে সন্ধান দাদাকে ৫০ হাজার টাকা ও ধরিয়ে দিতে পারলে ১ লাখ পুরস্কার দেয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, তথ্য দানকারীর সব তথ্য ও পরিচয় গোপন রাখবে পুলিশ।

এমএস

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য