হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদগাঁওয়ে পিকআপে মিলল ১৮ হাজার ৭৫০ ইয়াবা, চালক আটক

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ মো. জামাল উদ্দিন (৩৮) নামের এক পিকআপচালককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের আলমাছিয়া মাদরাসা সংলগ্ন ‘শাকিল ট্রেডিং’ নামের প্রতিষ্ঠানের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপভ্যানে করে ইয়াবার বড় একটি চালান পাচার করা হচ্ছে—এমন তথ্যের সত্যতা নিশ্চিত করতে ওই এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পিকআপভ্যানের চালক জামাল উদ্দিনকে আটক করা হয়। এছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটি ছাড়াও দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

আটক জামাল উদ্দিন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার জানান, উদ্ধার করা আলামতসহ আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়ায় ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ