হোম > সারা দেশ > চট্টগ্রাম

১২ ফেব্রুয়ারি ঐতিহাসিক ব্যালট বিপ্লবের মাধ্যমে সন্ত্রাসনির্ভর রাজনীতির অবসান ঘটবে

হাটহাজারীতে নির্বাচনি সভায় মামুনুল হক

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক বলেছেন, গত চুয়ান্ন বছরে বাংলাদেশের ইতিহাস হলো এদেশে শাসকের পরিবর্তন ঘটেছে বারবার, কিন্তু শোষণের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। স্বাধীনতার আগে বিদেশি শাসকেরা এ দেশের সম্পদ লুট করে নিজেদের দেশে নিয়ে যেত। আর এখন দেশের শাসকরাই এ দেশের সম্পদ বিদেশে পাচার করে দিচ্ছে।

তিনি বলেন, আমরা আশাবাদী, আগামী ১২ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের পুরোনো দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতির অবসান ঘটবে এবং গণমানুষের অধিকারভিত্তিক রাজনীতি এ দেশে বাস্তবায়িত হবে।

তিনি আরো বলেন, জুলাই যোদ্ধারাই জীবন ও রক্ত দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। দেড় হাজার মায়ের কোল শূন্য হয়েছে, ত্রিশ হাজারের বেশি যোদ্ধা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। আজ তারাই কঠিন দিন পার করছে। তিনি বলেন, সন্ত্রাসবাদ ও দুর্নীতিকে চিরতরে বিদায় জানাতে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দেশের রাজনীতিকে কলুষমুক্ত করার লক্ষ্যে আজ এগারটি দল ঐক্যবদ্ধ হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে হাটহাজারীতে ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী রিক্সা মার্কা নাছির উদ্দীন মুনীরের সমর্থনে পার্বতী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনও এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সারা বাংলাদেশে এক নতুন প্রত্যাশার আওয়াজ উঠেছে। মানুষ বলছে—অন্য সব দলকে আমরা বহুবার দেখেছি, এবার আমরা এগার দলীয় ঐক্যজোটকে দেখতে চাই। এই নির্বাচনে দাড়িপাল্লা, রিকশা ও শাপলা কলিসহ এগার দলীয় জোটের প্রতীকে ভোট দিয়ে জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে।

চট্টগ্রামে মন্দির দখল নিয়ে ইসকনের সঙ্গে সাধারণ হিন্দুদের সংঘর্ষ

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১