হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ্ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ্ ময়দানে বৃহস্পতিবার সকাল ৭টায় ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

দুই রাকাত নামাজ আদায় শেষে আল্লাহর কাছে দেশ ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

জামাতে অন্যান্যদের মধ্যে অংশ নেন বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সাঈদ আল নোমান এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

জেডএম

ঈদের নামাজে যাওয়ার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

এতিম ও অসহায়দের জন্য মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর ৮ গরু বিতরণ

সময়ের সঙ্গে সঙ্গে থিতিয়ে গেছে মানুষের আবেগ, শহীদ সায়মনের মায়ের আক্ষেপ

৫ আগস্টের পর বাকলিয়ায় নজিরবিহীন গোলাগুলি, আহত ১৫ পুলিশ

রোহিঙ্গা ক্যাম্পে প্রতি পরিবার পাবে ১ কেজি করে মাংস

নবীনগরে বৃষ্টির পানির চাপে আঞ্চলিক সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

লন্ডভন্ড বিদ্যুৎ লাইন সচল করতে মাঠকর্মীদের ছুটি বাতিল

কালবৈশাখীর তাণ্ডবে আনোয়ারায় বিদ্যুৎ বিপর্যয়

চট্টগ্রামে শরিকানা কোরবানিতে পেশাজীবীদের ভরসা এখন অনলাইন

কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎহীন সন্দ্বীপ, দুর্ভোগে হাজারো মানুষ