হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরশুরামের মুহুরী নদী থেকে নারীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

পরশুরামের মুহুরী নদী থেকে নাজমা আক্তার (৪৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উত্তর বাউরখুমা গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী।

‎‎বৃৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মুহুরী নদীর বাউরখুমা বাঘার ঘাটে ওই নারীর মৃতদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

‎‎জানা গেছে, বুধবার রাত ২টার দিকে মায়ের সঙ্গে ঘুমানোর কথা বলে ঘরের অন্য কক্ষে যান নাজমা আক্তার।

‎জয়নাল আবেদীন জানান, ‘আমার শাশুড়ি আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন। রাতে তার কক্ষে ঘুমিয়েছিল নাজমা। সকালে ঘুম থেকে উঠে তাকে বিছানায় না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। বেলা সাড়ে ১১টার দিকে বাঘার ঘাটে মুহুরী নদীতে তার লাশ ভাসতে দেখি। ‎জয়নাল আবেদীন পেশায় রাজমিস্ত্রি। জয়নাল ও নাজমা দম্পতির ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

‎পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ‘নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে ফোর্স ‎নিয়ে ঘটনাস্থলে যাই। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হবে।’

সিআরবিতে হাসপাতাল নির্মাণে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

এনসিটি পরিচালনায় সরকার রাষ্ট্রের স্বার্থকেই প্রাধান্য দেবে

১৫ দিন জেল খেটে দেশে ফিরে বিমানবন্দরে যুবকের মৃত্যু

কুমিল্লায় হাম আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু

দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

রাতের আঁধারে বস্তাভর্তি সরকারি ফাইল পাচারের সময় রিকশাচালক আটক

জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন, সন্দ্বীপে বদলি সেই ডাক্তার

চট্টগ্রাম থেকে ৩৭১ হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট

লংগদুতে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত