হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালী বেড়িবাঁধ ভেঙে ক্ষয়ক্ষতি, বিএনপি নেতার উদ্যোগে সংস্কার

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে আকস্মিক সাগরের জোয়ারে স্লুইচ গেইটসহ দু’পাশের বেড়ীবাঁধ ভেঙ্গে গিয়ে আশপাশের এলাকা তলিয়ে গেলে বিএনপি নেতা নুরল আলম সিকদারের তত্ত্বাবধানে বিধ্বস্ত বেড়ীবাঁধ দ্রুত পূনঃনির্মাণ করা হয়।

রোববার উপজেলার উপকূলীয় গন্ডামারার ৭ নম্বর ওয়ার্ড মধুখালী এলাকার বেড়ীবাঁধ ভেঙ্গে ঘরবাড়ি ও চলাচল পথ মারাত্মক ঝুঁকিতে পড়েও বেড়ীবাঁধ দ্রুত পূনঃনির্মানের ফলে বেঁচে যায়।

আকস্মিক সাগরের জোয়ারের পানিতে এসব ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। খবর পেয়ে বিএনপি নেতা চেয়ারম্যান লিয়াকত আলীর নির্দেশে স্থানীয় বিএনপি নেতা নুরল আলম সিকদারের তত্ত্বাবধানে বিধ্বস্ত বেড়ীবাঁধ দ্রুত পুনঃনির্মাণ করা হয়। এতে অনেক চাষির লবণের মাঠ ও কৃষকের ধান চাষ রক্ষা পেয়েছে। তৎক্ষণাৎ বেড়ীবাঁধ পুনঃনির্মাণ হওয়াতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেলো পূর্ব বড়ঘোনা বাসী।

বিএনপি নেতা নুরল আলম সিকদার বলেন, আমাদের নেতা চেয়ারম্যান লিয়াকত আলীর নির্দেশে ভাঙা বাঁধ দ্রুত সংস্কার করি।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য