হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিডিয়াকে সেবাদাস বানিয়েছিল শেখ হাসিনা: জাহিদুল করিম কচি

চট্টগ্রাম ব্যুরো

আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবার সংবাদপত্রের ওপর কালো ছায়া নেমে এসেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন শেখ মুজিবুর রহমান চারটি সরকারি মিডিয়া ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন। তখন শত শত সংবাদকর্মী বেকার হয়ে পড়েন। আমিও চাকরি হারিয়েছিলাম।

সোমবার (১৬ জুন) ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) উদ্যোগে প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাহিদুল করিম কচি বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনার সরকার সাংবাদিকতা ও গণমাধ্যমকে ব্যবহার করেছে দলীয় স্বার্থে। তাদের হাতে গড়ে উঠেছে এক শ্রেণির ‘সেবাদাস’ মিডিয়া। ৫ আগস্টের ‘জুলাই বিপ্লব’-এর পর গণমাধ্যমের যে স্বাধীনতা এসেছে, তা নজিরবিহীন।

তবে গণমাধ্যমের দায়িত্ব নিয়েও কথা বলেন তিনি। বলেন, গণমাধ্যমের স্বাধীনতা মানে এই নয় যে, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকিতে পড়বে। সংবাদকর্মীরা জনগণের মতপ্রকাশের অধিকার রক্ষা করবেন, তবে রাষ্ট্রীয় নিরাপত্তাও মাথায় রাখতে হবে।

দৈনিক দিনকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মুস্তফা নঈম, সিএমইউজের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক সালেহ নোমান, বাসসের বিশেষ প্রতিনিধি মিয়া মোহাম্মদ আরিফ, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান, কামরুল হুদা, আমার দেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান এমি, রূপালি বাংলাদেশের ব্যুরো প্রধান জালাল উদ্দীন সাগর এবং দৈনিক পূর্বদেশের ফটোগ্রাফার তালুকদার প্রমুখ।

সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি