হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাজীগঞ্জে যুবলীগ নেতার ছেলের কাছ থেকে পিস্তল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে মাসুদ খন্দকার নামের এক যুবলীগ নেতার ছেলের কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে যৌথবাহিনী। সোমবার দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর বাজার থেকে ওই নেতার ছেলে মাদরাসা পড়ুয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর কাছ থেকে গুলি (কার্তুজ) ও পিস্তলটি উদ্ধার করা হয়।

মাসুদ খন্দকার হাটিলা পশ্চিম ইউনিয়নের সাড়াশিয়া গ্রামের বাসিন্দা। ২০২৩ সালে তিনি ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে সেক্রেটারী (সাধারণ সম্পাদক) প্রার্থী ছিলেন।

জানা যায়, সুহিলপুর এবিএস ফাজিল (ডিগ্রি) মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাহফুজের (১৩) সাথে প্রতিবেশি নাছিরের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে মাহফুজ কোমর থেকে একটি কালো রুমালে মোড়ানো পিস্তল সদৃশ বস্তু বের করে। এ সময় স্থানীয় যুবক ফারুক দ্রুত তা জব্দ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোরাদ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন এবং গুলিসহ পিস্তলটি উদ্ধার করেন। এসময় হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলি ও পিস্তল উদ্ধার করে।

ফারুক সংবাদকর্মীদের বলেন, আমরা চা খাচ্ছিলাম। হঠাৎ মারামারির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি, ছেলেটির হাতে পিস্তলের মতো কিছু একটা। সঙ্গে সঙ্গে সেটি উদ্ধার করে পুলিশকে খবর দেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, মাহফুজ নিজেই তার কোমর থেকে রুমালে মোড়ানো ওই পিস্তলটি বের করে। আমরা নিজের চোখে দেখেছি।

এদিকে ওই শিক্ষার্থীর মা জানান, পোলাপাইনে এটি (গুলি ও পিস্তল) পেয়েছে। তারা কে নিবে, এটা নিয়ে মারামারি লাগে। এরপর লোকজন জড়ো হলে আর্মি-পুলিশ আসে।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, অধিকতর তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিয়ানমারে পাচারের চেষ্টা, কোস্ট গার্ডের অভিযানে সিমেন্টসহ বোট জব্দ

উখিয়ায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণ, আহত ১

হাজীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭০১ শিক্ষার্থী অনুপস্থিত

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পাশে প্রকাশ্যে হরিণ জবাই

চট্টগ্রামে জব্দ ৬০ হাজার লিটার চোরাই মেরিন ফুয়েল নিলামে বিক্রির সিদ্ধান্ত

মাননীয় স্পিকার আমি এলাকায় মুখ দেখাতে পারি না: সংসদে হাসনাত আবদুল্লাহ

চিকিৎসা নিতে হাসপাতালে হাজির অসুস্থ কাক

মিরসরাইয়ে ডাকাতির ৮ ঘণ্টা মধ্যে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম শহরে মাত্রাতিরিক্ত লোডশেডিং

ডিজেল ও জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে তিন জাহাজ