হোম > সারা দেশ > চট্টগ্রাম

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন কুমিল্লার তিনজন

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন কুমিল্লার তিনজন । তারা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন এবং বিএনপির শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন । আমিনুর রশিদ ইয়াসিন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হবেন।

মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে মন্ত্রিপরিষদ থেকে তাদের সবাইকে টেলিফোনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তিনজনের ঘনিষ্ঠ সূত্র।

এদিকে আজ ১০টা ৪০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকালে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে ।

শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লার মুরাদনগরে আনন্দের বন্যা বইছে। বাজারে মিষ্টি বিতরণ করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা । এছাড়া বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হাজী আব্দুর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের মন্ত্রিত্বের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ এবং ‘অভিনন্দন’-এর পোস্ট ছেয়ে গেছে ফেসবুকে ।

কুমিল্লায় তিনজন মন্ত্রী পাচ্ছেন এমন খবরে কুমিল্লার সর্বস্তরের জনগণের মাঝে বইছে আনন্দের বন্যা। এর আগেও বিএনপি সরকারের আমলে কুমিল্লা থেকে একাধিক মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন । তবে এখন গুঞ্জন রয়েছে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন টেলিফোনে দৈনিক আমার দেশকে জানান, আমাকে অভিনন্দন জানিয়েছেন এবং মন্ত্রিপরিষদ মন্ত্রণালয় থেকে ফোন করে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে ।

বাঁশখালীতে পানিবন্দীদের দ্রুত আশ্রয়কেন্দ্রে নেওয়ার উদ্যোগ

কাপ্তাই হ্রদে পানি বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিট চালু

মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

কমলনগরে দোকানঘরে রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী উদ্ধার

বৈরী আবহাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ

মিরসরাইয়ে পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে যুবকের লাশ উদ্ধার

গোমতী নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

টানা বৃষ্টিতে চট্টগ্রামে দেয়াল ধসে যুবক নিহত

থানচিতে ফিরলেন নাফাখুম ও আমিয়াখুমে আটকা ৯০ পর্যটক