হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে ডাকাতি-নাশকতার মামলায় আটক ৪

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি ও নাশকতা মামলার তিন আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গভীর রাতে সাধনপুর ইউনিয়ন থেকে তিনটি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ফোরকান (৫০) ও পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নাশকতা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাশকতা মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন বাহারছড়া ইউপির চাঁপাছড়ি এলাকার মৃত আবুল খায়েরের পুত্র মামনুর রশিদ (৩৮), কালীপুর ইউনিয়নের পালেগ্রাম এলাকার মৃত গিরেন্দ্রনাথের পুত্র পংকজ নাথ (৩৩) এবং শেখেরখিল ইউনিয়নের মৌলভী বাজার এলাকার মৃত রৌশন আলীর পুত্র নজরুল ইসলাম (৪১)।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ‘পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক ও নাশকতা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ টিম। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য