হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। রোববার দুপুরে বিষয়টি নিশ্চত করেছেন সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।

কমিটির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন রকি, সহ-সভাপতি মোহাম্মদ ওয়াসিম, বাকি বিল্লাহ তুষার, সাহেদ চৌধুরী বাবু, মোহাম্মদ আলী, হাবিবুর রহমান হাবিব, রাশেদুল ইসলাম সোহাগ, তারেক নূর, নাজমুল ইসলাম জিকু, রায়হান হাসান রাসু, ইয়াসিন আরাফাত শুভ, জাহিদ হোসেন রুবেল, আলাউদ্দিন রাজু, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন ও মইন উদ্দিন মহিনকে মনোনীত করা হয়েছে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজিম উদ্দীন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মামুন হোসেন রোহান, নূর মোহাম্মদ সাদ্দাম, ইয়াসিন ফরহাদ, মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজ মাহমুদ, সাইফুল ইসলাম উজ্জল, ফখরুল ইসলাম রুবেল, মো. মাইনুল হাসান, ফরহাদ হোসেন রাজু, মো. আব্দুল্লাহ আল আরিফ ভূঁইয়া, ইমতিয়াজ হোসেন পাপ্পু এবং সাংগঠনিক সম্পাদক পদে আকবর হোসেনকে মনোনীত করা হয়েছে।

শনিবার মধ্যরাতে কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৭ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন করেন। একই সঙ্গে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

জিয়াউর রহমান রাহান বলেন, বিগত সময়ে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করেছি। দলের চেয়ারম্যান ছাত্রদলের অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। আগামীতে ছাত্রদলের প্রতিটি ইউনিটে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল বলেন, বিগত দিনে শিক্ষার্থীবান্ধব কাজ করেছি, ভবিষ্যতেও ছাত্রদের ও দলের জন্য কাজ করে যাবো। কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ অকৃতজ্ঞতা জানাচ্ছি।

এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির জানান, দীর্ঘদিন থেকে নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বৃহৎ ছাত্র সংগঠন। এখানে সভাপতি সম্পাদক পদে নেতৃত্ব দেওয়ার মতো অনেক দক্ষ সংগঠক রয়েছে। দুটি পদের বিপরীতে যোগ্যতাসম্পন্ন অনেকেই রয়েছেন, আমরা দু'জনকে বেছে নিয়েছি। সকলকে মূল্যায়িত করার চেষ্টা করেছি। যোগ্যতা সম্পন্নদের মধ্যে যারা কাঙ্ক্ষিত পদ পাননি, তাদেরকে আগামীতে মূল্যায়ন করা হবে। রাজনীতি যেহেতু দীর্ঘদিনের, যারা কাঙ্খিত পদ পাননি ধৈর্য ধরে সবাই কাজ করলে, তারা আগামীতে প্রত্যাশিত পদ পাবেন।

জেডএম

পানছড়িতে বিএনপিকর্মীদের বিরুদ্ধে জামায়াত নেতাদের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম বন্দরে দুই জাহাজের সংঘর্ষ : তদন্ত কমিটি গঠন

মতলবে একই কর্মস্থলে ১৬ বছর মাধ্যমিক শিক্ষা অফিসার, অভিযোগ অনেক

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা

অনুসন্ধানী সাংবাদিকতায় আমার দেশের এম হাসানকে সম্মাননা

পটিয়ায় নানা আয়োজনে মুজাফরাবাদ গণহত্যা দিবস পালন

ফেনীতে মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সাতকানিয়ায় এলডিপির নেতাকর্মীর বিএনপিতে যোগদান

কুমিল্লায় বিএনপি নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও, বাসস্ট্যান্ড অবরোধ

মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎহীন ২০ হাজার গ্রাহক