হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের ফাঁসি দিতো: রিজভী

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন না আমাদের সবাইকে ফাঁসি দিয়ে মেরে ফেলতো। শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য পাখির মতো মানুষ মেরেছে। আবু সাইদ, মুগ্ধদের যেভাবে নৃশংস পন্থায় হত্যা করেছে, তা দেখে ছাত্র-জনতা হাসিনাকে উৎখাত করার জন্য জীবন বাজি রেখে মাঠে নেমেছিলেন।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে পারে না। আগামীতে নির্বাচিত হয়ে যারা সরকার গঠন করবেন, তাদের কি বর্তমান সরকার বিশ্বাস করে না? এই অবিশ্বাসের কারণেই তো ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, বাকস্বাধীনতা হরণ হয়েছিল, দেশের সম্পদ লুণ্ঠন করেছিল তারা।

শনিবার মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মেঘনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে
এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল অদুদ মুন্সির সভাপতিত্বে সভার প্রধান বক্তা, বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, ১৭ বছর এই উপজেলায় দলের তেমন কার্যক্রম হয়নি। তার কারণ একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসন, অন্যদিকে সঠিক নেতৃত্বের অভাব। আজ মেঘনার জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা নতুন নেতৃত্ব বেছে নেবেন।

রুহুল কবির রিজভী আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা অর্পণ করতে হবে। এই এলাকায় মরহুম এম কে আনোয়ারের মতো স্বচ্ছ, সৎ লোক নেতৃত্ব দিয়েছেন। তারই প্রতিচ্ছবি হিসেবে নেতৃত্ব দেবেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।

সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন কমান্ডার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহিন, জালাল আহমেদ, যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, আব্দুল মতিন, জহিরুল ইসলাম, ৮ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, হোমনা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম