হোম > সারা দেশ > চট্টগ্রাম

মহাবিপন্ন বাঘাইড় উদ্ধার, রাতে মাটিচাপা বন বিভাগের

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

কাপ্তাই বন বিভাগ মহাবিপন্ন প্রজাতির বাঘা আইড় মাছ উদ্বার করে। ছবি: আমার দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ জেটিঘাট এলাকা থেকে ৪ ফুট দৈর্ঘ্যের ১৬ কেজি ওজনের মহাবিপন্ন বাঘা আইড় মাছ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কর্ণফুলী নদী থেকে শিকার করে বিক্রির উদ্দেশ্যে মাছটি আনা হয়েছিল। পরে বন বিভাগের নির্দেশে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের উপস্থিতিতে মাছটি কেটে কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়, যাতে অবৈধভাবে এটি বাজারজাত না হতে পারে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে বন বিভাগের একটি দল দ্রুত অভিযান চালিয়ে জেটিঘাট থেকে মাছটি জব্দ করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসে। সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী, রাতেই মাছটি ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

বাঘা আইড় (বাঘাইড়) একটি মিঠাপানির মাছ, যার বৈজ্ঞানিক নাম ‘বাগারিয়াস যাররেল্লি’। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার (আইইউসিএন) লাল তালিকা অনুযায়ী এটি ‘মহাবিপন্ন’ প্রজাতির অন্তর্ভুক্ত।

বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এ মাছ ২ নম্বর তফসিলের ‘মৎস্য’ পর্বের ৭ ক্রমিকের সংরক্ষিত প্রাণী হিসেবে তালিকাভুক্ত। ফলে এর শিকার, পরিবহন, ক্রয়-বিক্রয় বা দখলে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক জলাশয়ে এই প্রজাতির সংখ্যা দ্রুত কমে যাওয়ায় কঠোর আইন প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি।

এআরবি

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো উদয় বিতর্ক প্রতিযোগিতা

পার্লামেন্ট থেকে সচিবালয়, সব জায়গায় হুতুমপেঁচা বসেছে

কিলিং মিশনে অংশ নেয় ৬ জন, দুজন মাথায় গুলি করে

মতলব উত্তরে মাদরাসা ছাত্র নিখোঁজ

ধর্ষণে অভিযুক্ত শিবিরের কেন্দ্রীয় নেতা বহিষ্কার