হোম > সারা দেশ > চট্টগ্রাম

সবজি খেতে কাজ করার সময় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

জেলা প্রতিনিধি, মেহেরপুর

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় সবজি খেতে কাজ করার সময় বজ্রপাতে সিরাজুল ইসলাম (৪৩) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামে খালেকুজ্জামান সেতুর পাশে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাউচপাড়ার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত হাফেজ আহমদ।

গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং সিরাজুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সমাজকর্মী হাফিজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। সেই সময় বোমাংখিল গ্রামে সেতুর পাশে মুলা খেতে সিরাজুল ইসলামসহ মোট সাতজন দিনমজুর কাজ করছিলেন। দুপুর আড়াইটার দিকে বজ্রপাতে গুরুতর আহত হন সিরাজুল। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

‎পরশুরামে পুকুরে কীটনাশক দিয়ে ১০ টন  মাছ নিধন

আধিপত্য বিস্তারে সংঘর্ষে যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন

হাইমচরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর যা বললেন

চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ

এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার