হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাসনাতের বিপরীতে গণঅধিকার পরিষদের প্রার্থী

দুজনের জন্যই শুভকামনা ছাত্রদল নেতার

কুমিল্লা প্রতিনিধি

ছবি: আমার দেশ

কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দিনকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

এছাড়া তিনি কুমিল্লা-৪ আসনে দেবিদ্বারের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ সর্বস্তরের জনগণের প্রতি ট্রাক প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

নাসির উদ্দিন নাসির তার পোস্টে লেখেন, কুমিল্লা-৪ আসনে জামায়াত জোট মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা একজন তরুণ নেতা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের চেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়াই একজন প্রকৃত নেতার বৈশিষ্ট্য। আশা করি, হাসনাত আবদুল্লাহ গণঅধিকার পরিষদের জসীম উদ্দিনের সঙ্গে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন। দুজনের জন্যই শুভকামনা রইল।

তিনি আরো লেখেন, কুমিল্লা–৪ আসনে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার গণঅধিকার পরিষদের নেতা জসীম উদ্দিনকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি।

কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বন্যার্ত শতাধিক পরিবারের পাশে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ

চট্টগ্রামে প্রবাসীর বাড়িতে ভাঙচুর-লুটপাট

ভারি বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার : ত্রাণমন্ত্রী

বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আট দিন পর সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ইয়াবা পাচার, আটক ৩

ত্রাণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা : ত্রাণমন্ত্রী

বাঁশখালীর প্রমত্তা শঙ্খনদী মুহূর্তেই গিলে খেল চারটি বসতঘর