হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর হাতিয়ায় অবৈধভাবে ডিজেল মজুতের দায়ে মুদি দোকানদারকে আটক করে পুলিশ। ছবি: আমার দেশ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক মুদি দোকানে অবৈধভাবে মজুত করা ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানদারকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর আজিমের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মুদি দোকানদারের নাম মো. আলাউদ্দিন (৪৬)। তিনি উপজেলার চানন্দী ইউনিয়নের আজিমনগর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নলেরচর আজিমের ঘাট এলাকার মুদি দোকানদার আলাউদ্দিন দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া সরকারনির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করে আসছিলেন। এতে চলমান তেল সংকটে স্থানীয় গ্রাহকেরা চরম ভোগান্তিতে পড়েন। গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালান থানারহাট পুলিশ ফাঁড়ির একদল সদস্য। অভিযানে প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

এ ঘটনায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ডিজেল থানারহাট পুলিশ ফাঁড়িতে জমা রাখা হয়েছে। এ ঘটনায় আটক মুদি দোকানদারের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। মামলা দেওয়া হলে গ্রেপ্তার দেখিয়ে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এআরবি

কুমিল্লায় পাগলা কুকুরের তাণ্ডব, একদিনেই আহত ২০

জঙ্গল সলিমপুরের ঘটনা তদন্ত করে সত্য উদঘাটনের আহ্বান আসলাম চৌধুরীর

মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

কুমিল্লায় এমপির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার, থানায় জিডি

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের আবারো মিছিল

ফেনীতে তিন ডাকাতকে থানা থেকে ছাড়িয়ে নিল যুবদল নামধারীরা

কক্সবাজারে শুরু হচ্ছে দুই দিনের চলচ্চিত্র প্রদর্শনী

কক্সবাজারে ছুরিকাঘাতে ২ যুবক নিহত, একজন হাসপাতালে

জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা

গর্ভবতী নারীকে মারধরে যমজ নবজাতকের মৃত্যু,বিচার দাবিতে মানববন্ধন