হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় পরিত্যক্ত ঘর থেকে একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে মটবী গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও মালিকানা সম্পর্কে জানতে পুলিশ তদন্ত করছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, পরিত্যক্ত ঘর থেকে একটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি থানায় জমা রাখা হয়েছে।

তিনি আরো জানান, অস্ত্রটি এখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমই

চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

চট্টগ্রামে হোটেল থেকে নারী-পুরুষের লাশ উদ্ধার

কুমিল্লা জনস্বাস্থ্য অফিস পরিদর্শনে এমপি, নির্বাহী প্রকৌশলীসহ অধিকাংশই অনুপস্থিত

কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

কুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

কুমিল্লার এসপিকে প্রত্যাহার দেখিয়ে সদর দপ্তরের নামে ‘ভুয়া’ চিঠি

দেশের ক্রান্তিকালে শহীদ জিয়ার আবির্ভাব: ব্যারিস্টার শাকিলা ফারজানা

কুবি: পাহাড়ের কোলে গড়ে ওঠা এক স্বপ্নের বিশ্ববিদ্যালয়

পর্যটকে মুখর কক্সবাজার সৈকতে আনন্দ-উচ্ছ্বাস

অপহৃত তরুণীকে উদ্ধারে গিয়ে পুলিশের মারধর, এসআই প্রত্যাহার