হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় সেনা অভিযানে ৫ অস্ত্রসহ আটক ১০

আমার দেশ -এ সংবাদ প্রকাশের জের

জেলা প্রতিনিধি, কুমিল্লা

আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দশজন সন্ত্রাসী ও কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা সদর আর্মি ক্যাম্প থেকে বিষয়টি নিশ্চিত করা হয় ।

জানা যায়, আমার দেশ পত্রিকায় ১৯ জানুয়ারি ‘এখনো ধরাছোঁয়ার বাইরে কুমিল্লার অস্ত্রধারীরা, জনমনে আতঙ্ক’ -শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে কুমিল্লার প্রশাসন। কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্প ২৪ ও ২৫ জানুয়ারি ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। এক সপ্তাহের মধ্যে জেলা সদর আর্মি ক্যাম্প পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে।

অভিযানে মোট ১০জন অস্ত্রধারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলেন মো. নাইমুল ইসলাম নাঈম (৩৬) গ্রাম: ঝাউতলা, আবির হামিদ মাহি (২১) গ্রাম: কালিয়া জুড়ি, মো: সাজিদুল ইসলাম (২১) গ্রাম: ছোটরা ঈদগা, মোহাম্মদ আলী (২৪) গ্রাম: ছোটরা, মো: সাব্বির হোসেন (২১) গ্রাম: ছোটরা, মো: জাবেদুর রহমান(২৯) গ্রাম: ঝাউতলা, অভিজিৎ রায় সরকার(৩০) গ্রাম: ধর্ম সাগর, মো: আবুল খায়ের(৩৯) গ্রাম: সাধকপুর, বুড়িচং, মো: অপু (৪২) পিতা: মো: ইসমাইল হোসেন গ্রাম: ধর্ম সাগর ও মো: রাকিব(২১) গ্রাম: কালিয়াজুড়ি।

অভিযানে ৯ মি. মি. পিস্তল একটি, এক রাউন্ড পিস্তল বুলেট, রিভালবার একটি, শর্ট গান তিনটি, পাঁচ ফুট রাম দা একটি, বিদেশি তলোয়ার একটি, রামদা একটি, চাকু একটি,শর্ট গানের বুলেট নয় রাউন্ড, তিনটি রিভলবার বুলেট উদ্ধার করা হয়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম আমার দেশকে বলেন, আমরা দশজন আসামিকে পেয়েছি। আসামিদের আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত