হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়কের গর্তে মাছের পোনা ছেড়ে অভিনব প্রতিবাদ হাসনাতের

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

খানাখন্দে ভরা সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা সড়কে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে দেবিদ্বার উপজেলার কাচিশাইর বাজারের সামনে দেবিদ্বার-চান্দিনা সড়কে মাছ ছেড়ে এই প্রতিবাদ করেন তিনি।

এসময় ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ বলেন, এই রাস্তায় মানুষ আসা যাওয়া করে, কয়েক দিন আগে এই রাস্তায় একটা ছেলে মারা গেছে। রাস্তা ঠিক না করলে তার চেয়ে ভালো রাস্তায় মাছের চাষ করুন। মাছ চাষ করলে মানুষ অন্তত কিছু মাছ খেতে পারবেন।

হাসনাত বলেন, দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ অবস্থা যে মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিয়ল (চাষ করার) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়বেন, তাতে যদি কিছু হয়।

এলাকাবাসী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে কুমিল্লা-সিলেট মহাসড়কে যুক্ত হওয়া দেবিদ্বার-চান্দিনা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ভাঙা আর বড় বড় গর্তের সড়কটি অতিক্রম করতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

আনোয়ারায় তরুণীকে ধর্ষণের অভিযোগে চার জনের বিরুদ্ধে মামলা

খালের বাঁধ ভেঙে গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ৫৫ পরিবার

সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি: কৃষিমন্ত্রী

তথ্য দিয়ে সহায়তা করা ব্যক্তিরাই পুলিশের ওপর হামলা মামলার আসামি

‎মুক্তিপণ দাবির পর বাগান থেকে যুবকের লাশ উদ্ধার‎

চট্টগ্রামে বকেয়া বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

কুতুব‌দিয়া হাসপাতালের ওয়াটার অ্যাম্বুলেন্স ত‌লিয়ে গেল জোয়ারে