হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাহরাস্তিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

চাঁদপুরের শাহরাস্তিতে পুকুরে ডুবে মুনতাসির শাহাদাত (১৭ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার সকালে শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের দিঘীর পূর্ব পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাসির শাহাদাত ওই গ্রামের বাসিন্দা মঞ্জুর হোসেন ও রুমা আক্তারের সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল মুনতাসির। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের একটি ছোট পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। পরে পুকুরে খোঁজ করে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দ্রুত তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

মাইশার মৃত্যুর পর বসানো রাম্বল স্ট্রিপও টিকল না, ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

ব্যবসায়ীকে গাড়ি থামিয়ে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’