হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে স্টারশিপের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১ শ্রমিক

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বায়েজিদে আবুল খায়ের গ্রুপের আবুল খায়ের মিল্ক প্রোডাক্ট স্টারশিপের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ১১ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার বেলা ১১টায় বায়েজিদের অক্সিজেন এলাকার স্টারশিপে এ ঘটনায় ঘটে।

জানা যায়, আবুল খায়ের গ্রুপের স্টার শিপর কারখানা ‍দুধ প্রক্রিয়াজাত করার সময় মেশিনের একটি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানার একাংশে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দগ্ধ ১১ জন শ্রমিককে সেখান থেকে উদ্বার করা হয়। এদের মধ্যে তিনজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের শব্দ ও আগুনের ঘটনায় কারখানার অন্য শ্রমিকেরা ছুটে আসেন। তারা জানান, কারখানাটিতে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। শ্রমিক-কর্মচারীদের আপত্তি সত্ত্বেও অরক্ষিত কারখানায় কাজ করতে বাধ্য করে আবুল খায়ের কর্তৃপক্ষ। এমনকি বিস্ফোরণের পর নিরাপত্তারক্ষীরা কারখানার সব গেট বন্ধ করে দেন। এতে অন্যান্য স্থানে কাজ করা শ্রমিক-কর্মচারীরা দুর্ঘটনাকবলিত এলাকায় পৌঁছে হতাহত শ্রমিকদের উদ্ধার করতে পারেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসীম উদ্দিন জানান, আবুল খায়ের গ্রুপের শিল্পকারখানায় দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বোতলজাতীয় যন্ত্রাংশ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আবুল খায়ের গ্রুপের এইচআর এডমিন বিভাগের ইনচার্জ মো. ইমরুল কাদের ভূঁইয়্যা বলেন, আমাদের মিল্ক প্রোডাক্ট কারখানায় শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। তবে বড় কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। তিনি দাবি করেন, কারখানায় নিরাপত্তাজনিত কোনো ত্রুটি ছিল না। ঘটনা শুনে অনেক লোক কারখানায় লুটতরাজ করতে চলে আসে। আগুনের ঘটনায় মাত্র তিনজন আহত হয়েছেন।

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলে দেশে ফিরেছেন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা বহিষ্কার, নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া

২৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় ইউসিবির সাবেক দুই পরিচালক কারাগারে

প্রধান শিক্ষিকাকে লাথি মারা আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা

আবুল কালাম সভাপতি জাফর সাধারণ সম্পাদক নির্বাচিত

শিক্ষার প্রসার ও মানুষের সেবাই আমার আজীবনের অ্যাসাইনমেন্ট

৩০ হাজার টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে জাহাজ পৌঁছাল চট্টগ্রামে

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১৬ জেলে, অপেক্ষায় পরিবার

চাকসু নেতার ওপর হামলা, দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন