হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

প্রতিনিধি, চট্টগ্রাম দক্ষিণ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে ভোট চলাকালীন উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারকৃত প্রিসাইডিং কর্মকর্তার নাম মো. ফরিদুল আলম। বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত আসনের সরকারি রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম।

রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিনের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ উত্থাপন করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় নির্বাচন পরিচালনার স্বচ্ছতা বজায় রাখতে তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে অভিযুক্ত প্রিসাইডিং কর্মকর্তা মো. ফরিদুল আলম বলেন, তিনি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ ওঠায় তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রশাসনিকভাবে সতর্ক অবস্থানে রয়েছে।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত