হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুবদল-যুবলীগ দুই নেতার বিরুদ্ধে কৃষি জমি ও খাল ভরাটের অভিযোগ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

কৃষি জমিতে খাল খনন। ছবি: আমার দেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরিবেশ আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে ভরাট করা হচ্ছে সরকারি খাল ও কৃষি জমি। এতে হুমকির মুখে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য। স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে ভরাট কাজ বন্ধ করে দিলেও আবারও চলছে ভরাটের প্রস্তুতি।

খোঁজ নিয়ে জানা গেছে, নবীনগর উপজেলার জিনোদপুর গ্রামে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের পাশে কৃষি জমি ভরাট করছে প্রভাবশালী একটি চক্র৷ কৃষি জমির সঙ্গে থাকা সরকারি খালেও চোখ পড়েছে ওই চক্রের। এতে করে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হওয়ার শঙ্কা রয়েছে।

অভিযোগ রয়েছে, নবীনগর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা ভূঁইয়ার নেতৃত্বে চলছে ভরাট কাজ। এ চক্রে আছেন জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ আরও অন্তত ১০ জন।

গত এপ্রিল মাসের শেষ দিক থেকে চলে ভরাট কাজ। ইতোমধ্যে জমির বেশির ভাগ অংশ ভরাট করা হয়েছে। খবর পেয়ে গেল সপ্তাহ অভিযান চালিয়ে ভরাট কাজ বন্ধ করে দেয় নবীনগর উপজেলা প্রশাসন।

তবে আবারও ভরাট শুরুর পাঁয়তারা করছে চক্রটি৷

নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে কাজ বন্ধ করা হয়েছে। পুনরায় ভরাটের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম এ মান্নান বলেন, কৃষিজমি ভরাট করা যাবে না- এটা স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। আমাদের দলের কেউ যদি এ কাজে যুক্ত থাকে- তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের ভেতরেই দুর্নীতি সবচেয়ে বেশি: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

অতীতে একটি চক্র মাদক পাচারের মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে: জামায়াত এমপি

মাদক সেবন নিয়ে বিরোধে বন্ধুকে গুলি করে হত্যা

ফুটবল ম্যাচে জয়োল্লাসে গোলবার ভেঙে তরুণের মৃত্যু

৪২ বছর পর পাকিস্তান থেকে নিজ জন্মভূমিতে ফিরলেন নুরু মিয়া

আট মাসে নিজ হাতে ৩০ পারা পবিত্র কুরআন লিখলেন সুরাইয়া জান্নাত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে সমাজকল্যাণমন্ত্রীর শ্রদ্ধা

মাদক ব্যবসা ছেড়ে দিন, গর্তে পড়লে উদ্ধারের কেউ থাকবে না: মন্ত্রী

সরকার অবাধ তথ্যপ্রবাহ ও জবাবদিহিতায় বিশ্বাস করে

ছাগলনাইয়ায় ৫ দিনে ২ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ৬৩ পরিবার