হোম > সারা দেশ > চট্টগ্রাম

কালিয়াকৈরে মালামাল লুটপাটকালে ৪ ভুয়া পুলিশ আটক

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরে আদালতের জব্দকৃত মালামাল লুটপাটকালে ঠাকুরপাড়া আলেশা মার্টের গোডাউন থেকে ৪ ভুয়া পুলিশকে আটক করে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা।

আটককৃতরা হলো উপজেলার ঠাকুরপাড়া এলাকার আক্কেল আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৮), নেত্রকোনার সফিউদ্দিনের ছেলে সাইফুল (৪০), ঢাকার পুরানা পল্টন এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে ফেরদৌস আহম্মেদ (২৯) ও উপজেলার ভান্নারা এলাকার সোনা মিয়ার ছেলে তুষার মিয়া (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার আলেশা মার্টের গোডাউনে পুলিশ পরিচয় দিয়ে প্রবেশ করে চার প্রতারক। পরে তারা গোডাউনে রক্ষিত আদালতের জব্দকৃত বিভিন্ন মালামাল পিকআপে তোলার করার চেষ্টা করে। তাদের হাতে আদালতের কোনো কাগজপত্র না থাকায় স্থানীয়রা চ্যালেঞ্জ করে। এ সময় মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দিলে নৈশ টহল পার্টির এস আই ফজলুল ও এসআই সামাদ ঘটনাস্থলে এসে তাদের গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ জানান, পুলিশ পরিচয়ে তারা আলেশা মার্টে প্রবেশ করে। পরে আদালতের জব্দকৃত মালামাল লুটের চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল