হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুর কারাগারের ৩৩ বন্দি ভোট দেবেন

জেলা প্রতিনিধি, চাঁদপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁদপুর জেলা কারাগারের ৩৩ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের বিশেষ ব্যবস্থায় তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।

জেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্র জানায়, চাঁদপুর জেলায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ৪৬ হাজার ৪৩৬ জন ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের পাশাপাশি কারাবন্দিরাও রয়েছেন।

চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা জানান, নিবন্ধনের শেষ সময় পর্যন্ত কারাগারে ৬৫০ জন বন্দি থাকলেও তাদের মধ্যে ৩৩ জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে ৩১ জন পুরুষ এবং দুজন নারী বন্দি।

এলাকাভিত্তিক তথ্য অনুযায়ী, আবেদনকারী ৩৩ জনের মধ্যে ২৫ জন চাঁদপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনের ভোটার। বাকি আটজন দেশের অন্যান্য জেলার ভোটার। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ক্লাস ফাঁকি দিয়ে গোমতীর পাড়ে শিক্ষার্থীদের আড্ডা

পটিয়ায় বলীখেলায় মাসুম বলী চ্যাম্পিয়ন

আগাম বৃষ্টিতে এবার চা উৎপাদনে আশার আলো

১৮ ঘণ্টা পর দুই বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

এক কোটি দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: নুরুল হক

জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে: জামায়াত এমপি

আরাকান আর্মির হাত থেকে ১৪ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

কৃষকদের মনেপ্রাণে বিশ্বাস করে বিএনপি সরকার: কৃষিমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রমোশন পেয়ে মহানগর ছাত্রদলে

বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার‎