হোম > সারা দেশ > চট্টগ্রাম

সরাইলে দু'পক্ষের সংঘর্ষে ইউএনও, ওসিসহ আহত ৩০

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনায় দু'পক্ষের সংঘর্ষে ইউএনও, ওসিসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে।

বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের চানমনি পাড়া ও মোগলটুলা গ্রামের লোকজনদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, চাঁনমনি পাড়া গ্রামের এলন মিয়ার লোকজন ও পাশের মোগলটুলা গ্রামের মহব্বত মিয়ার লোকজনদের মধ্যে রাইস মিলে ধান ভাঙ্গানোকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে এরই জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হয়। কয়েক ঘণ্টাব্যাপী চলমান সংঘর্ষ রাত সাড়ে ১০টা দিকে পুলিশ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হাসান। আহত ইউএনও এবং ওসি দু’জনকে সরাইল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ওসি রফিকুল হাসানের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের ৩০জন আহত হয়েছে।

আহতরা সরাইল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে সরাইল সার্কেল এএসপি তপন সরকার বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে সরাইল থানার ওসি এবং ইউএনও আহত হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। দাঙ্গাবাজদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

এমএস

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য