হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমারের অভ্যন্তরে তীব্র গোলাগুলি, রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। এই ঘটনায় চরম আতঙ্কে রাত পার করেছেন স্থানীয়রা। এ সময় ইয়াসের নামে এক রোহিঙ্গা যুবক মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয়েছেন। তিনি উখিয়া ১২ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১১টার পর থেকে শুরু হওয়া গোলাগুলি রাত ২টা পর্যন্ত থেমে থেমে শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়ার থাইংখালী, ধামনখালী এবং রহমতেরবিল জিরো পয়েন্টসহ সীমান্ত এলাকার মানুষজন রাতভর গোলাগুলির শব্দ শুনে আতঙ্কে সময় কাটান। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘর্ষ হলেও সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাস করায় বাংলাদেশের অংশেও গোলাগুলির শব্দ স্পষ্ট শোনা যায়। নারী-পুরুষ ও শিশুরা ভয়ে ঘর থেকে বের হননি।

জানা গেছে, আরাকান আর্মি ও রোহিঙ্গা স্বাধীনতাকামী সশস্ত্র গ্রুপের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন বলেন, সীমান্তের কাছে মিয়ানমারের ওপারে চলমান গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাত ২টা পর্যন্ত গুলির শব্দ শোনা গেছে। এতে একজন ক্যাম্পের বাসিন্দা গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দীর্ঘদিন পর এ ধরনের গোলাগুলির শব্দ শোনা গেলো। এতে পুরো সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের সঙ্গে আরাকান আর্মির মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে মিয়ানমার থেকে আসা গুলিতে ক্যাম্পের এক রোহিঙ্গা আহত হয়েছেন।

উখিয়া ব্যাটালিয়নের ৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, মিয়ানমারের ভেতরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বহু দিন ধরেই চলছে। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম