হোম > সারা দেশ > চট্টগ্রাম

শহীদ মুগ্ধ স্মরণে কুমিল্লায় ১০ হাজার বোতল পানি বিতরণ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পানি বিতরণ করার সময় শহীদ মুগ্ধ স্মরণে নববর্ষে কুমিল্লায় তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি কুমিল্লা মহানগর শাখা।

গত সোমবার সকাল ১১টায় কুমিল্লা সিটি পার্কের জামতলায় শহীদ মুগ্ধ গ্যালারিতে ১০ হাজার মানুষের মাঝে পানি বিতরণ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর আহ্বায়ক ও এনসিপি নেতা আবু রায়হান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহির তাজওয়ার ওহি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক নুর আলম হাসান, জাতীয় নাগরিক কমিটি কুমিল্লা সদরের আহ্বায়ক ফজলে এলাহি রুবেল, জাতীয় নাগরিক কমিটির সদস্য ফারহা এমদাদ, জিয়াউল হোসেন অনিক, নাজমুল হক জিসান, ইঞ্জিনিয়ার মুনতাসির তুষার, জাফরিন হক অনন্যা প্রমুখ।

আবু রায়হান বলেন, মুগ্ধ আমাদের প্রেরণার নাম । ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা-পরবর্তী নববর্ষে আমাদের প্রত্যাশা নতুন বাংলাদেশে স্বৈরাচারের কোনো প্রেতাত্মা জাতিকে যেন বিভ্রান্ত করতে না পারে।

শিশু ইরাকে গলা কাটার কথা স্বীকার ঘাতকের

গণমাধ্যমের স্বাধীনতার সীমারেখা সাংবাদিকরাই ঠিক করবে: তথ্যমন্ত্রী

দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনায় ভাঙচুর

উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র গুলিসহ ৫ রোহিঙ্গা গ্রেপ্তার

রামুতে স্বামীর অর্ধগলিত লাশ উদ্ধার, পলাতক স্ত্রী

টেকনাফে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, পাচারকারী আটক

ইরার পরিবারের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন

শিশু ইরা হত্যার বিচার নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

লামায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

মতলবে বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার