হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে হাসমত উল্যাহকে (৭০) হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।

বুধবার দুপুরে রামগঞ্জ থানার সামনে মুক্তিযোদ্ধা মঞ্চসংলগ্ন এলাকায় এ মানববন্ধন করেন তারা।

নিহত হাসমত উল্যাহর ছেলে শাহিন দাবি করেন, গত রোববার রাতে রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামে তার বাবার জমি ও বসতঘর দখল করতে যায় একই বাড়ির আমিন উল্যাহর ছেলে তোফায়েল, মোহনসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা।

এতে বাধা দিলে তার বাবা ও পরিবারের সদস্যদের এলোপাতাড়ি পেটায় সন্ত্রাসীরা। হামলাকারীদের মারধরে ঘটনাস্থলেই মারা যান তার বাবা হাসমত উল্যাহ।

জানা গেছে, গত সোমবার রাতে নিহতের বড় ছেলে শাহিন বাদী হয়ে তোফায়েল হোসেন, মোহন ও পৌর যুবদলের সদস্য সুমন চৌধুরীসহ ৯ জনের নামোল্লেখ করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল