হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেয়েকে হত্যা করে খালে ভাসিয়ে দিলেন মাদকাসক্ত বাবা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ায় মাদকাসক্ত এক পিতা নিজের ৪ বছর বয়সী ঘুমন্ত কন্যাকে লোহা দিয়ে আঘাত করে হত্যার পর লাশ খালে ভাসিয়ে দিয়েছেন। এ ঘটনায় পরে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক পিতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালীর কুনারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশু তানিছ ফাতেমা জুতি (৪)। সে স্থানীয় আমান উল্লাহর তৃতীয় সন্তান। আমান উল্লাহ একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

মনখালী এলাকার আব্দুর রহমান দৈনিক আমার দেশকে জানান, ঘটনার দিন আমান উল্লাহ শামলাপুর বাজারে গিয়ে মোবারক, আব্দুল্লাহ ও সৈয়দ আলমের সহায়তায় গাঁজা সেবন করেন। পরে বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে স্ত্রী বড় দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু ছোট সন্তান জুতি ঘুমিয়ে থাকায় তাকে সঙ্গে নিতে পারেননি। রাগে উন্মত্ত হয়ে ওঠা আমান উল্লাহ ঘুমন্ত অবস্থায় ছোট মেয়ে তানিছ ফাতেমার মাথায় লোহার বস্তু দিয়ে আঘাত করেন এবং মৃত্যু নিশ্চিত করে পাশের মনখালী খালে ফেলে দেন। পরে স্ত্রী বাড়িতে ফিরে এসে মেয়েকে খুঁজে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় খোঁজ শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে খালের পানিতে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে এলাকাবাসি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘাতক পিতা আমান উল্লাহকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেইন জানান, খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় সরকার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। আসামিকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

মাইশার মৃত্যুর পর বসানো রাম্বল স্ট্রিপও টিকল না, ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

ব্যবসায়ীকে গাড়ি থামিয়ে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’