হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্রশিবিরের

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামি ছাত্রশিবির। বৃহস্পতিবার দুপুরে জেলা মহানগরীর পক্ষ থেকে চলতি বছর এসএসসি ও দাখিল সমমান থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের এ সংবর্ধনা দেয় সংগঠনটি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের দাওয়া সম্পাদক মোজাফফর হোসেন।

তিনি বলেন, পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে দ্বীনের কাজ করার জন্য, দ্বীন কায়েমের মধ্য দিয়ে ইসলামের বিজয় নিশ্চিত হবে। ইসলামী ছাত্র শিবির সৎ, দেশ প্রেমিক হিসেবে জাতিকে গড়ে তোলে পৃথিবীতে বিস্তৃত ছড়াবে। তিনি বলেন, ৭১ সালে আমরা স্বাধীনতা ফিরে পাইনি, চব্বিশ এর গণঅভ্যুত্থানে ছাত্রদের বিপ্লবের মাধ্যমে আমাদের অধিকার ফিরে পেয়েছি।

তিনি আরো বলেন, জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের আত্মত্যাগের বিনিময়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের রাজত্ব কঠোরভাবে দমন করা হবে। টেন্ডার বাণিজ্য, সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা তোলার বিরুদ্ধে এ দেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কুমিল্লা মহানগরীর আমীর কুমিল্লা সদর ৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ, বরুড়া সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান হেলাল, মহানগরী ছাত্র শিবির সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ মহানগরীর নেতাকর্মীরা।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার