হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলবে অধ্যক্ষের পরিত্যক্ত বাসভবন থেকে কঙ্কাল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর)

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব সরকারি কলেজ অধ্যক্ষের পরিত্যক্ত বাসভবনের রান্নাঘর থেকে কঙ্কালসার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ২৬সেপ্টেম্বর দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে।

সরেজমিন গিয়ে জানা যায়, অধ্যক্ষের বাসভবনটির রান্না ঘরে পানির মোটর মেরামত করতে আসে সুজন মিয়া নামে মোটর মেকানিক। এ সময় সে ওই কঙ্কালে পরিণত হওয়া লাশটি দেখতে পায়। তাৎক্ষনিক সে বিষয়টি কলেজ শিক্ষক জিন্নাহকে জানায়। ওই শিক্ষক থানায় খবর দিলে পুলিশ এসে এ লাশটি উদ্বার করে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুতফুর রহমান বলেন, লাশটি পুরোপুরি কঙ্কালে পরিণত হয়েছে। পুরুষ নাকি নারী তা চিহ্নিত করা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য কঙ্কালটি চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম