হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়িতে চলছে অবরোধ, যোগাযোগ বিচ্ছিন্ন

উপজেলা প্রতিনিধি, গুইমারা (খাগড়াছড়ি)

সাজেকে অবরোধকারীদের ওপর হামলার অভিযোগ এবং তাদের দাবির সমর্থনে শনিবার খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ সমর্থিত ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধা বেলা সড়ক অবরোধ চলছে।

শনিবার সকালে গুইমারা উপজেলার কালাপানি ও বাইল্যাছড়ি জোড়াব্রিজ এলাকায় রাস্তায় আগুন দেয় অবরোধকারীরা।

এর আগে গুইমারার হাফছড়িতে গভীর রাতে রাস্তার পাশে কয়েকটি স্থানে গাছ কেটে ফেলার কারণে সকাল থেকেই খাগড়াছড়ি জেলার সঙ্গে চট্টগ্রামের দূরপাল্লার ও অভ্যন্তরীণ সব ধরনের যোগাযোগব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে।

সড়ক সচল করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সড়ক বিভাগ। গুইমারাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। রাস্তার ওপর ফেলা গাছের গুঁড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে হঠাৎ করে গভীর রাতে এ ধরনের অবরোধের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

গুইমারা থানার ওসি আরিফুল আমিন জানান, গুইমারা থানার হাফছড়িতে গাছ কেটে এবং বাইল্যাছড়িতে রাস্তায় আগুন দিয়ে যানবাহন চলাচল বন্ধ করার চেষ্টা করে অবরোধকারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তার ব্যারিকেড সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ