হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাগনভূঞায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা (ফেনী)

ফেনীর দাগনভূঞা উপজেলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর এলাকার মুহুরী বাড়ির পাশে পাকা রাস্তা সংলগ্ন একটি নিচু জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সমীর কুমার দাস (২৮) মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর ফাজিলের ঘাট জেলে বাড়ির বাসিন্দা এবং কার্তিক দাসের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রোববার রাত প্রায় ৮টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সমীর। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় যোগাযোগ না হওয়ায় আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সোমবার দিবাগত রাত ২টার দিকে দক্ষিণ করিমপুর এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, নিহতের মাথা, মুখ ও বুকে ধারালো দেশীয় অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে এখনো হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে তলিয়ে গেল বোরো ধান

উদ্বোধনের আগেই ধসে পড়ছে ২ কোটি টাকার নান্দনিক সেতু ও সড়ক

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের কমিটি

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা উচ্ছেদ, জরিমানা

নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

রামুতে ইয়াবাসহ নারী কারবারি আটক

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু