হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীর জামাতা হলেন ডাকসু জিএস ফরহাদ

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীর জামাতা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদদের (ডাকসুর) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ। পাত্রী সোনাগাজীর জাময়াত নেতা এমদাদুল্লাহ কাজলের বড় মেয়ে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদা।

এসএম ফরহাদও চট্টগ্রামের সন্তান। তার বাবা চট্টগ্রাম বায়তুর শরফ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফোরকান।

প্রার্থীর পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ২৪ ডিসেম্বর জোহরের নামাজের পর ঢাকার একটি মসজিদে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সোনাগাজীর এক জামায়াত নেতা জানান, ফরহাদকে জামাই হিসেবে পেয়ে আমরা গর্ভিত। আমাদের মেয়েও কোন অংশ কম নয়। চাকসু নির্বাচনে সানজিদা ৬ হাজার ভোট পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মতো সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে ছিলেন।

প্রঙ্গগত, ডাকসুর জিএস ফরহাদের বাগদান অনুষ্ঠান ডিসেম্বরের মাঝামাঝি হওয়ার পারিবারিক ভাবে কথা ছিল। ওই সময় হঠাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিক পেছানো হয়েছিল বাগদানের দিন।

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

বুথ থেকে ১৭ লাখ টাকা নিয়ে নিরাপত্তা প্রহরী উধাও

অপহরণের ২৪ দিন পর র‍্যাব ক্যাম্পে হাজির ইমতিয়াজ

বালু বোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগাড়ায় সাপের কামড়ে কিশোর নিহত

এসআইসহ তিন পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

শিক্ষার্থী না থাকায় ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল হচ্ছে

যুবদল নেতার বিরুদ্ধে ফসলি জমি ধ্বংস করে মাটি কাটার অভিযোগ

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১০

৮ টার ক্যাম্পেইন সাড়ে ৯টায় শুরু করলেন কুমেক পরিচালক