হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর কবিরহাটে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সমাবেশপূর্ব মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কবিরহাট জিরো পয়েন্টে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন অংশগ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ থেকে বিএনপির প্রার্থী ফখরুল ইসলাম। কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুসহ বিভিন্ন নেতারা।

মিছিল ও লিফলেট বিতরণ শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ কবিরহাট) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক মুক্ত এলাকা ঘোষনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, কোনো চাঁদাবাজ ও মাদক কারবারির ঠিকানা এ অঞ্চলে হবে না।’

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান