হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ছবি: আমার দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদ মাঠে ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

মহড়ায় একটি ভোটকেন্দ্রের সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির মহড়া প্রদর্শন করা হয়। এতে দেখানো হয়, ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদানকালে একদল সন্ত্রাসী অবৈধভাবে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে। তারা ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রিজাইডিং কর্মকর্তাকে জিম্মি করে ফেলে।

পরিস্থিতি জানার পর সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা এপিসি যানসহ সশস্ত্র অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং স্বল্প সময়ের মধ্যেই সন্ত্রাসীদের নিবৃত করে ভোটকেন্দ্রের পরিবেশ স্বাভাবিক করেন।

মহড়ার অংশ হিসেবে অভিযান চলাকালে আহত সেনাসদস্য ও অন্যান্য আহতদের উদ্ধারে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা পরিচালনা করে।

প্রসঙ্গত, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে মোট ৮০৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫৭৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কুমিল্লায় বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

অসচ্ছল পরিবারের মাঝে ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও গরু বিতরণ জামায়াতের

ধর্ষণ মামলায় ফাঁসানো সেই ইমাম মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে

চট্টগ্রাম ডিসি জাহিদের মানবিকতায় জেলে পরিবারে ফিরল হাসি

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে: গণপূর্তমন্ত্রী

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী

আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি: পানিসম্পদমন্ত্রী

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জামায়াত এমপি জহির

চট্টগ্রামে ‘নাশকতার’ অভিযোগে আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লা ও চাঁদপুরে ব্যাপক প্রস্তুতি