হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি এক স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলছে। শনিবার সকাল ৬টা থেকে সড়ক অবরোধ শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

অবরোধের কারণে সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক ও আন্তঃজেলা সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। অবরোধকারীরা খাগড়াছড়ি ঢাকা-চট্টগ্রাম সড়কে বলপিয়া আদাম এলাকার বিভিন্ন সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে।

তবে শহর এলাকায় হালকা কিছু বেটারী চালিত অটো রিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো বিভিন্ন স্থানে আটকা পড়েছে। যারা সাজেকে ঘুরতে এসেছেন তারা চরম বিপাকে পড়েছেন। অনেক পর্যটক প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার পায়ে হেঁটে শহরে ঢুকছেন।

তবে আজ স্কুল-কলেজ, অফিস ও আদালত বন্ধ থাকায় কাউকে বেশি বিপাকে পড়তে দেখা যায়নি। অবরোধের কারণে এখনো পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য গত মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ৮ম শ্রেণি পড়ুয়া এক মারমা ছাত্রীকে ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর একটি পরিত্যক্ত স্থান থেকে ঐ ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনা ভিকটিমের বাবা অজ্ঞাত ৩ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আটক শয়নশীলকে ৬ দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন আদালত।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, অবরোধের কারণে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন স্বাভাবিক রয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ স্থান গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার