হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে ৪৭ রাউন্ড গুলিসহ যুবক আটক

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালীতে শীলকুপ এলাকায় অভিযান চালিয়ে ৪৭ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক আবদুস সাত্তার (২০) মনকিরচর ৫ নং ওয়ার্ডের জনৈক মৃত বজল আহমদের পুত্র।

বৃহস্পতিবার শীলকূপ ইউনিয়নের টাইম বাজারের কবির স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) মোহাম্মদ রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে আবদুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়। এসময় তার প্যান্টের বাঁ দিকের পকেট থেকে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ডিবি পুলিশের এসআই সুজন বিকাশ চাকমা অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।

এমএস

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত