হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলোচিত যুবলীগ নেতা এসহাক মোল্লা জুয়েল বিএনপিতে যোগদান করেও শেষ রক্ষা পেল না। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।

শনিবার রাতে উপজেলার মানিককান্দি গ্রামে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে এসহাক মোল্লা জুয়েল ও তার সহযোগী হান্নান নামে অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত এসহাক মোল্লা জুয়েল ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে। তার সহযোগী হান্নান একই এলাকার আশ্রাফ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জুয়েল মোল্লা ও তার পরিবার দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে মানিককান্দি গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে অন্তত ৩০টি পরিবারের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে পরিবারগুলোকে নিঃস্ব করা হয়। এসব ঘটনার ফলে প্রায় দুই বছর ধরে ওই ৩০টি পরিবার নিজ গ্রামে প্রবেশ করতে পারেনি।

স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের পর ভুক্তভোগী পরিবারগুলো গ্রামে ফিরে এলে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুয়েল মোল্লা ও তার বড় ভাই বাদল মোল্লা দলবল নিয়ে বিএনপিতে যোগদান করেন। কেন্দ্র দখলের উদ্দেশ্যে এলাকায় প্রকাশ্যে শোডাউন দেওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে মানিককান্দি গ্রাম থেকে এসহাক মোল্লা জুয়েল ও তার সহযোগী হান্নানকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া জুয়েলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম