হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাইমচর প্রেস ক্লাবের দায়িত্বে মহসিন ও জাহিদ

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত চাঁদপুরের হাইমচর প্রেসক্লাব নির্বাচনে মো. মহসিন মিয়া সভাপতি এবং দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মহসিন মিয়া (কলম প্রতীক) ১৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিএম ফজলুর রহমান পেয়েছেন ১২ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম (ক্যামেরা প্রতীক) ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হাসান আল মামুন পেয়েছেন ১৪ ভোট।

মোট ৪৭ জন ভোটারের মধ্যে ৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আলী আকবর জানান, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ শিগগিরই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার