হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে আটক ৪

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ এবং পাহাড়ি এলাকা থেকে ভিকটিমদের উদ্ধার করেছে। বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে পাহাড়ি এলাকায় স্থানীয় জনসাধারণের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। সর্বশেষ রাত ১১টায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে এমন খবরের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয় লোকজনও পুলিশকে সহযোগিতা করে। পরে অভিযান চালিয়ে ভিকটিমদের উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো: মো. ছৈয়দ (১৫), পিতা ওসমান; মো. রাকিব (২০), পিতা শাহআলম; মো. মানিক ইসলাম (২০), পিতা নাসির; এবং আব্দুর রহিম (১৮), পিতা আব্দুল মজিদ। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুই কিশোরীর মধ্যে একজন নবম শ্রেণির এবং অপরজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে আটক চারজনকে রাত ১২টায় থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে ভিকটিমদের প্রয়োজনীয় সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।

এআরবি

লামায় ঠিকাদারের গাফিলতি, সড়ক ও ব্রিজের নির্মাণ কাজ বন্ধ

শাহরাস্তিতে গভীর রাতে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত, আহত আরেক গৃহবধূ

চট্টগ্রামের লোহাগাড়ায় নেমে গেছে পানি, ভেসে উঠেছে ক্ষতচিহ্ন

বন্যায় বাঁশখালীতে বিধ্বস্ত ৪০ হাজার মাটির ঘর

অন্যের বাড়ির সিঁড়িতে নবজাতক, এলাকায় চাঞ্চল্য

বৃষ্টি কম, জলাবদ্ধতার উন্নতি

লালমাইয়ে বিধবার ঘর ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে নতুন নাম ডেভিড ইমন

পূর্বাঞ্চল রেলওয়েতে ইঞ্জিন সংকটে যাত্রী ও পণ্য পরিবহনে বিপর্যয়

বান্দরবানের বন্যা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রীর জরুরি মতবিনিময় সভা