হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাসিনাকে আদালতের কাঠগড়ায় স্বাগত জানাই: শাহজাহান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, 'আপা মাঝে মাঝে খবর পাঠায় আমি ছট করে ঢুকে যাবো। আপনি আসতে পারবেন। আপনি তো দীর্ঘদিন অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা, আকাশ থেকে হেলিকপ্টারে গুলি করে ছাত্র-জনতাসহ অনেক খুনের আসামি হিসেবে আদালতের কাঠগড়ায় আপনাকে স্বাগত জানাই।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ডে আপনার বিচার হবে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের মিথ্যা অপবাদে ফাঁসিতে ঝুলিয়েছেন। বিচারকার্য সম্পন্ন হওয়ার পর আপনি নিজেই সেই ফাঁসিরকাষ্ঠে

ঝুলতেছেন, বাংলাদেশের মানুষ এই দৃশ্য দেখবেন। আমরা আপনাকে স্বাগত জানাই এই জায়গার জন্য।

শনিবার রাত ১১টায় উখিয়ার উত্তর পুকুরিয়ায় তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, দুনিয়ার ইতিহাসে কোনো পতিত স্বৈরাচার ফিরে আসতে পারেনি। এই স্বৈরাচারও ফিরে আসতে পারবে না। এ ব্যাপারে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ।

মুহাম্মদ শাহজাহান বলেন, ১৬ বছর নির্যাতন চালিয়েছে। এত নির্যাতনের পরেও কোনো আলেম, দেশপ্রেমিক দেশ ছেড়ে পালায়নি। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা তার আসল বাড়ি দিল্লিতে পালিয়েছেন। যারা নিজের নেতাকর্মীদের রেখে পালিয়ে যান, জীবন দেয়ার জন্য প্রস্তুত হন না, তারা কখনো দেশপ্রেমিক রাজনীতিক নয়।

ছাত্র-জনতার বিপ্লবের পর আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই। দেশের প্রয়োজনে জাতীয় ঐক্য রচনা করব। এই ঐক্যের মাধ্যমে আমরা সব ষড়যন্ত্র মোকাবেলা করবো। বাংলাদেশ যদি সৎ লোকের হাতে পড়ে তাহলে কারো কাছে আমাদের ভিক্ষা করতে হবে না। আমরা ন্যায়বিচার চাই। এটি আল্লাহর আইন ছাড়া সম্ভব নয়। মদিনার ইসলামি রাষ্ট্রের আদলে এই রাষ্ট্র গঠন করতে হবে- বলেন মুহাম্মদ শাহজাহান।

রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এম আবুল হাসান আলীর সভাপতিত্বে ও আব্দুল করিমের সঞ্চালনায় মাহফিলে আরো বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী,

সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলতান মাহমুদ চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন প্রমুখ।

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন